NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী সংস্থাকে আবার তহবিল দেওয়া শুরু করবে জাপান


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী সংস্থাকে আবার তহবিল দেওয়া শুরু করবে জাপান

ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ)-তে পুনরায় অর্থায়ন শুরু করার প্রস্তুতি নিচ্ছে জাপান। সংস্থাটি গাজায় সিংহভাগ সহায়তার প্রদান করে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের সদস্যরা ইসরায়েলে হামলা চালায়। ওই হামলায় জাতিসংঘে ফিলিস্তিনের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর ১৩ হাজার কর্মীর মধ্যে ১২জন কর্মী জড়িত ছিল বলে ইসরায়েল অভিযোগ করে।

এরপর অনেক দাতা দেশ তাদের তহবিল দেওয়া বন্ধ করে দিয়েছিল। এদের মধ্যে জাপানও ছিল।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার টোকিওতে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনীর সঙ্গে মন্ত্রী ইয়োকো কামিকাওয়া সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “জাপান এবং ইউএনআরডব্লিউএ নিশ্চিত করেছে, তারা জাপানের অর্থায়ন পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে।’

জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত জানুয়ারিতে স্থগিত করা তহবিল পুনরায় চালু করা হবে।

আশা করা হচ্ছে এপ্রিলের শুরুতে এটা চালু হবে।’চলতি মাসে অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন এবং আরো অনেক দাতা দেশ ইউএনআরডব্লিউএ-তে অর্থায়ন শুরু করেছে।