NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

বিদেশি নায়িকার সঙ্গে কেমন রোমান্স করলেন শাকিব?


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ১২:২৩ পিএম

বিদেশি নায়িকার সঙ্গে কেমন রোমান্স করলেন শাকিব?

কয়েক দিন ধরেই অপেক্ষায় ছিলেন শাকিব ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। আজ শাকিব খানের জন্মদিন উপলক্ষে এলো তাঁর নতুন ছবি ‘রাজকুমার’-এর গান। আজ সন্ধ্যায় প্রকাশ করা হয় আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা রাজকুমারের গান।

 

গত বছর মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গান ‘ও প্রিয়তমা’তে কণ্ঠ দিয়ে আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী বালাম-কোনাল। সেই ধারাবাহিকতায় আবারও হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানে প্লে-ব্যাক করলেন এই জুটি।

গীতিকবি আসিফ ইকবাল লেখা ও আকাশ সেনের সুর করা গানটি আজ (২৮ মার্চ) ইউটিউব-ফেসবুকে প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের চোখ-জুড়ানো লোকেশনে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণ হয়েছে।

চিত্রায়ণে শাকিবের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। তবে কেমন রোমান্স করেছেন সেটা বলতে পারবেন ভক্তরা।

 

পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার। এতে শাকিব খান ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ।

 

শুটিং হয়েছে সাজেক, ঢাকা, পাবনা ও আমেরিকায়।