NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

‘শাকিব জনপ্রিয় হলেও অভিনয়ে তিনি খুব ভালো নন’


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৪, ১২:২৮ পিএম

‘শাকিব জনপ্রিয় হলেও অভিনয়ে তিনি খুব ভালো নন’

পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে চলে না দেশের সুপারস্টার খ্যাত অভিনেতা শাকিব খানের সিনেমা। বলা হয়ে থাকে শাকিব খান তাঁর দেশের সুপারস্টার। সবার শীর্ষ নায়ক তিনি। কিন্তু পশ্চিমবঙ্গে তাঁর দর্শক নেই।

এমনটাই বলেছেন পশ্চিমবঙ্গের প্রযোজক রানা সরকার। নায়ককে নিয়ে এমনটা বলার কারণও ব্যাখ্যা করেছেন টলিউডের এই প্রযোজক। 

 

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওপার বাংলার একাধিক সিনেমার এই প্রযোজক মনে করেন, ‘সুপারস্টার হিসেবে শাকিব জনপ্রিয় হলেও অভিনয়ে তিনি খুব ভালো নন।’

রানা সরকার বলেন, ‘শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই।

সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছে, তাদের তুলনায় ভালো নয়।’

 

কলকাতায় শ্রাবন্তী, শুভশ্রীসহ বহু নায়িকার সঙ্গে সিনেমা করেছেন শাকিব। কিছু আলোচিত সিনেমায় কাজও করেছেন।

অভিনয় করেছেন যৌথ প্রযোজনার ছবিতেও। তবে এত দিন পরে এমন সমালোচনায় শাকিব ভক্তরা বেজায় অসন্তুষ্ট। সামাজিক মাধ্যমে তারা রানা সরকারের সমালোচনায় মুখর হয়েছে।