NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

পদত্যাগের ঘোষণা দিলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৪, ১০:১৮ এএম

পদত্যাগের ঘোষণা দিলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। স্থানীয় সময় গতকাল (২০ মার্চ) তিনি এই ঘোষণা দেন। শাসক দল ফাইন গেইলের নেতার পদ থেকে তিনি সরে দঁড়াবেন বলে জানান। ভারাদকরের পদত্যাগকে অনেক দিক থেকেই নজিরবিহীন বলে বর্ণনা করেছেন আইরিশ উপপ্রধানমন্ত্রী।

 

ডাবলিনে সরকারি ভবনের বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের ভারাদকার বলেন, ‘আমি ফাইন গেইল পার্টির সভাপতিত্ব ও নেতৃত্ব থেকে পদত্যাগ করছি এবং আমার পদে নতুন কেউ দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরপরই আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ নিজের দলকে এপ্রিলের ৬ তারিখের মধ্যে নতুন একজন নেতৃত্ব পছন্দ করতে এবং সংসদের ইস্টার বিরতির পরে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আহ্বান জানিয়েছেন। 

৪৫ বছর বয়সী ভারাদকার আরো বলেন, ‘এটি সরে যাওয়ার সঠিক সময়। আমার সরে যাওয়ার প্রকৃত কোনো কারণ নেই।

আমার কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা নেই।’ এর বেশি কিছু তিনি আর বলেননি। এ কথা বলার সময় তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন।

 

ভারাদকর ২০১৭ সালে মাত্র ৩৮ বছর বয়সে আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তাঁর মা আইরিশ এবং বাবা অশোক একজন ভারতীয় চিকিৎসক। আইরিশ পার্লামেন্টের নিম্নকক্ষে নির্বাচিত হওয়ার আগে ভারাদকর হাসপাতালে ডাক্তার হিসেবে কাজ করতেন।