NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাবার রেশ ধরে ইত্যাদিতে আবার গাইলেন দুই সন্তান


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৪, ০৩:৫১ পিএম

বাবার রেশ ধরে ইত্যাদিতে আবার গাইলেন দুই সন্তান

আশি ও নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ছিলেন খালিদ হাসান মিলু। অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের কানে এসেছে তার কন্ঠ হয়ে। গেয়েছেন সিনেমারও গানও। এমন কি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও গান করেছেন তিনি।

২০০৫ সালের ২৯ মার্চ মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যবরণ করেন তিনি। তার মৃত্যর আগে শেষ সাক্ষাৎকার দিয়েছিলেন ইত্যাদিতেই। তার দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান। তারাও অনেকটা পরিচিত পেয়েছেন ইত্যাদি সুত্রেই।
তাদের প্রথম পর্দা আবির্ভাবও ঘটেছিলো ইত্যাদির মাধ্যমেই। দুই ভাই প্রতীক ও প্রীতম একসঙ্গে প্রথম জুটি বেঁধেও গান করেন ইত্যাদিতেই।

 

বাবার মৃত্যুবার্ষিকী আরি ঈদের ইত্যাদি প্রচার প্রায় কাছাকাছি সময়ে। তাই বাবার স্মরণে আবারও ইত্যাদিতে হাজির হলেন দুই সন্তান প্রতিক ও প্রীতম।

জানা যায়, এবারের ঈদের বিশেষ ইত্যাদিতে ফোক ও আধুনিক এই দুই ধারার সমন্বয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই ভাই। গানটির ফোক অংশে ইত্যাদিতেই গাওয়া খালিদ হাসান মিলুর সেসময়ের তুমুল জনপ্রিয় একটি গানের কিছুটা ছোঁয়া রয়েছে। এবারের গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে এই দুই ভাইয়ের সঙ্গে অংশ নিয়েছেন ০৮জন তরুণ বিট বক্সার। গত ০২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়।

 

বরাবরের মতো এবারের ইত্যাদিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।