NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নিউইয়র্কের জ্যামাইকায় বাঙালী মালিকানায় ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’র বর্ণাঢ্য উদ্বোধন


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ০৭:০৬ পিএম

নিউইয়র্কের জ্যামাইকায় বাঙালী মালিকানায় ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’র বর্ণাঢ্য উদ্বোধন

নিউইয়র্কে কুইন্সের সাউথ জ্যামাইকায় ১৫৭-১১ লিনডেন বুলেভার্ডে ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’ নামে বাঙালী মালিকানায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ৮ মার্চ শুক্রবার বাদ জুমা বিশিষ্ট ব্যবসায়ী আজম ঢালী, মোঃ সাইফুল ইসলাম ও মঞ্জুরুল আকন্দ বাচ্চুর মালিকানাধীন ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’ এর উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এটি নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশী মালিকানাধীন অন্যতম বৃহৎ সুপার মার্কেট। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অনুষ্ঠানে জ্যামাইকার মসজিদ আল-কোবার খতিব ও ইমাম মাওলানা আল-আমিন দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় ইমাম আল-আমিন ইসলামের আলোকে ব্যবসার গুরুত্ব ও মর্যাদার কথা তুলে ধরেন।
স্বাগত বক্তব্য রাখেন ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’র অন্যতম পরিচালক আজম ঢালী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেটের পরিচালক মোঃ সাইফুল ইসলাম ও মঞ্জুরুল আকন্দ বাচ্চু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জাহাঙ্গীর হোসাইন, সৌদা সাবরীন পম্পীসহ কমিউনিটি নের্তৃবৃন্দ। এসময় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’র অন্যতম স্বত্ত্বাধিকারী আজম ঢালী জানান, বাংলাদেশী, এশিয়ান ও আমেরিকার নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়ে সাউথ জ্যামাইকায় ব্যাপক পরিসরে ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’ যাত্রা শুরু করেছে। গ্রাহক বান্ধব ব্যবস্থাপনায় পরিচালিত হবে এই সুপার মার্কেটটি। হালাল ব্যবসার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
বিশিষ্ট ব্যবসায়ী আজম ঢালী আরো জানান, সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছাড়াও সংসারের প্রয়োজনীয় সব জিনিসপত্রই পাওয়া যাবে ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’-এ। তিনি জানান, প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং এবং পবিত্র রমজান উপলক্ষে চলছে বিশেষ ছাড়। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত খোলা থাকবে স্টোরটি। ক্রেতাদের জন্য পার্কিং-এর ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বক্তারা বলেন, বাঙালী মালিকানায় সাউথ জ্যামাইকায় এমন হালাল সুপার মার্কেট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের নিত্য প্রয়োজনীয় হালাল খাদ্য ও পণ্য সামগ্রী। সাউথ জ্যামাইকায় ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা মেটাতে সক্ষম হবে ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’। নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন বক্তারা।