NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

গুরুতর জখম নিয়ে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৪, ১১:১৯ এএম

গুরুতর জখম নিয়ে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে বৃহস্পতিবার গুরুতর জখম হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর কপালে সেলাই করা হবে।

তাঁর জ্ঞান রয়েছে। তাঁর সঙ্গে কথাও বলেছেন চিকিৎসকরা। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তৃণমূল মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে তাঁকে আচ্ছন্ন অবস্থায় দেখা গেছে।
 

 

তৃণমূল সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এদিন কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়ই কোনোভাবে পড়ে যান তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান। গলগল করে রক্ত বেরোতে থাকে।

প্রথমে তাঁকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলেও সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানান।

 

হাসপাতালে মমতাকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তাঁর ক্ষত বেশ গভীর। তবে রক্তক্ষরণ বন্ধ করা গেছে।

এমআরআই, সিটি স্ক্যান করানো হবে। একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মুখ্যমন্ত্রী।