NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্কে কুইন্স বরো প্রেসিডেন্টের ‘রিসাইটেশন অব অনার’ অ্যাওয়ার্ড পেলো এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০৩:১৩ পিএম

নিউইয়র্কে কুইন্স বরো প্রেসিডেন্টের ‘রিসাইটেশন অব অনার’ অ্যাওয়ার্ড পেলো এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ

নিউইয়র্কের কুইন্স বরো প্রেসিডেন্টের ‘রিসাইটেশন অব অনার’ অ্যাওয়ার্ড পেয়েছে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ। নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্টর উদ্যোগে বাংলাদেশ হেরিটেজ ডে পালন করা হয়েছে গত ৫ মার্চ । এ উপলক্ষ্যে বরো হলে এক অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুল মুকিত চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমিউনিটির কল্যাণ আর মানবাতার সেবায় অবদান রাখার জন্য এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-কে বরো প্রেসিডেন্ট রিচার্ড ডনবান-এর পক্ষ থেকে ‘রিসাইটেশন অব অনার’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সংগঠনের পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন। এসময় সভাপতি সোহেল আহমেদ, সহ সভাপতি কয়েস আহমেদ, উপদেষ্টা এমাদ চৌধুরী ও দেওয়ান শাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য ফয়সল আহমেদ প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।


সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, আগামী ৩১ মার্চ রোববার আল আমীন জামে মসজিদে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকে’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে প্রবাসী বাংলাদেশীরা সবাই আমন্ত্রিত।