NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

সৌদিতে চাঁদ দেখা গেছে, রোজা সোমবার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৫ এএম

সৌদিতে চাঁদ দেখা গেছে, রোজা সোমবার

সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হবে। রবিবার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চাঁদ দেখা যায়। 

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয়।

এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। সুদাইর নামক একটি অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে উপস্থিত হন সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি। 

 

হিজরি সন অনুযায়ী রমজান নবমতম মাস।

পবিত্র রমজান মাসে মুসল্লিরা কঠোর নিয়ম-কানুন মেনে চলেন। এ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এ মাসে পবিত্র কোরআন তিলাওয়াত করেন থাকেন এবং তারাবির নামাজ আদায় করেন। এ ছাড়া বেশি বেশি দান করেন।

 

চাঁদ দেখা না যাওয়ায় অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে।