NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

গায়িকা আঁচলের লাশ উদ্ধার, আটক স্বামী


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৪, ০৯:০৩ এএম

গায়িকা আঁচলের লাশ উদ্ধার, আটক স্বামী

ফের দুঃসংবাদ বিনোদন অঙ্গনে। ভারতের জনপ্রিয় লোকসংগীত শিল্পী আঁচল রাঘওয়ানির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উত্তর প্রদেশের বারানসি এলাকায় রহস্যজনক মৃত্যু হয়েছে ২২ বছর বয়সী লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেল ওরফে আঁচল রাঘওয়ানির। বুধবার আনুষ্ঠানিকভাবে উত্তর প্রদেশের বারানসি এলাকার শিবপুর থানার পক্ষ থেকে আঁচলের মৃত্যুর খবর জানানো হয়েছে।

 

 

৫ মার্চ মঙ্গলবারই রহস্যজনক মৃত্যু হয়েছে আঁচলের। খবর পেয়েই ছুটে গেছেন তাঁর ভাই বিকাশ। সেদিনই তিনি দাবি করেছেন আঁচলকে খুন করা হয়েছে। অভিযোগের আঙুল তুলেছেন তাঁর স্বামীর দিকে।

শিবপুর থানায় আঁচলের স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিকাশ। আঁচলের স্বামীর সঙ্গে আরো এক নারীর নাম নিয়েছেন গায়িকার ভাই। ময়নাতদন্তের জন্য আঁচলের মৃতদেহ পুলিশ হেফাজতে নেয়।

 

শিবপুর থানা থেকে জানানো হয়েছে, আঁচলের স্বামী ও একজন নারীকে আটক করা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। 

 

লোকসংগীত শিল্পী আঁচল তাঁর স্বামীর সঙ্গে বারানসির ঢেলওয়ারিয়া এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন। মৃত গায়িকার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার তাঁরা একটি ফোন পান। যেখানে জানানো হয়, আঁচল আর বেঁচে নেই। তিন বছর আগে দীপকের সঙ্গে বিয়ে হয় আঁচলের।

যে ফ্ল্যাটে আঁচল-দীপক থাকতেন, সেখানে প্রায়ই বাইরের লোকজন আসত বলে জানা গেছে। দীপক স্ত্রীর ওপর অত্যাচার করতেন বলেও জানায় আঁচলের পরিবার। বিয়ের পর থেকেই আঁচল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, এমনটাও অভিযোগ করা হয়েছে আঁচলের পরিবারের পক্ষ থেকে।

 

মাত্র ২২ বছর বয়সে জনপ্রিয়তার শিখরে পৌঁছেও অকালে চলে গেলেন আঁচল। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদন জগতে।