NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পরাণ’


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৪, ০৬:৫৪ পিএম

আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পরাণ’

আবারও পর্দায় ফিরছে তরুণ নির্মাতা রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘পরাণ’। আগামী ৮ মার্চ থেকে দর্শকনন্দিত এই সিনেমাটি চলবে স্টার সিনেপ্লেক্সের হলগুলোতে। বিষয়টি নিশ্চিত করেছেন এর জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। পর্যাপ্ত নতুন ছবি না থাকা ও দর্শক অনাগ্রহ কাটাতেই এই মুক্তি বলে জানা গেছে।

 

মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘মুক্তির পর ‘পরণ’র দর্শক চাহিদাও ছিল। আর এখন এই মুহূর্তে কনটেন্টের একটা অভাব তো আছে। সব দিক বিবেচনা করে ছবিটি আবার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মেসবাহ জানান, যদি পরাণ থেকে ইতিবাচক সাড়া মেলে, তাহলে চলতি মাসেই আরও কয়েকটি আলোচিত বাংলা সিনেমা তারা চালাবেন।

শো শিডিউল থেকে জানা যায়, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার ও বালি আর্কেড শাখায় চলবে ‘পরাণ’। তিনটি শাখায় প্রতিদিন ১০টি শো প্রদর্শিত হবে।

 

এদিকে শুক্রবার (৮ মার্চ) বিশ্বের সঙ্গে মিলিয়ে হলটিতে মুক্তি পাচ্ছে অ্যানিমেটেড ছবি ‘কুং ফু পান্ডা ৪’। মাইক মিশেল নির্মিত ছবিটি সিনেপ্লেক্সের সবগুলো শাখা মিলিয়ে প্রতি দিন প্রায় ত্রিশটি প্রদর্শনী হবে।

 

উল্লেখ্য, ‘পরাণ’সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। ছবিটির কাহিনি বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনা থেকে অনুপ্রাণিত। ২০২২ সালের ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক আলোড়ন তৈরি করেছিল ছবিটি।