NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

যুক্তরাষ্ট্রের টেনেসিতে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৫


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৭:০২ পিএম

যুক্তরাষ্ট্রের টেনেসিতে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে মহাসড়কের কাছে একটি ছোট ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে স্থানীয় সময় সোমবার পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মেট্রোপলিটন ন্যাশভিল পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, বিমানটিতে থাকা পাঁচজন দুর্ঘটনায় মারা গেছেন। তারা একক ইঞ্জিনবিশিষ্ট বিমানটির ধ্বংসাবশেষের ছবিও পোস্ট করেছে।

 

এ ছাড়া ন্যাশভিল ফায়ার ডিপার্টমেন্ট এক্সে বলেছে, জরুরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বড় অগ্নিকাণ্ড দেখতে পান।

ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারনের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ইঞ্জিন বিকল এবং বিদ্যুৎবিভ্রাটের খবর দিয়েছিল। ন্যাশভিলের জন সি টিউন বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফডিএ) এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড এ দুর্ঘটনার তদন্ত করবে বলেও মুখপাত্র জানিয়েছেন।