NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিপুণের সভাপতি কি অনন্ত জলিল?


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ১১:১৪ এএম

নিপুণের সভাপতি কি অনন্ত জলিল?

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের নতুন তারিখ। আগামী ১৯ এপ্রিল এফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সেই লক্ষ্যে বর্তমান এবং সাবেক শিল্পী নেতারা ব্যস্ত প্যানেল গোছাতে।

এদিকে মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়।

 

অন্যদিকে সভাপতির খোঁজে অনন্ত জলিলের দ্বারস্থ হয়ে ব্যর্থ হয়েছেন নিপুণ। অনন্তকে সভাপতি পদে রাজি করাতে নিপুণের সঙ্গে কাজ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ও আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলমসহ বেশ কয়েকজন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনন্ত জলিলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তাঁরা।

গতকাল এক সংবাদ সম্মেলনে নিজেই এসব কথা স্বীকার করেন অনন্ত জলিল।

 

অনন্ত জলিল বলেন, ‘আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খসরু ও আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম, প্রযোজক ইকবাল, মোহাম্মদ হোসেন, নিপুণসহ হোটেল ওয়েস্টিনে বসেছিলাম।’

তার আগে সবাই মিলে সভাপতি পদে নির্বাচনের জন্য অনন্তের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তাঁরা জরুরি কথা আছে বলে অনন্তের বাসায় যেতে চান।

কিন্তু অনন্তের কাজ থাকায় তাঁদের হোটেল ওয়েস্টিনে বসতে বলেন। সেখানে নিপুণ, খসরু, শামছুল আলম উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের প্যানেলে অনন্তকে সভাপতি হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার এ নায়ক নিপুণকে ‘না’ করে দেন।

 

নিপুণের প্যানেল থেকে নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে অনন্ত জলিল বলেন, ‘নির্বাচন করলেও হয়তো ভালো হতো।

কিন্তু আমার সমস্যা হলো—সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, সবার বিপদে আমি পাশে থাকব। কিন্তু নির্বাচন করার মতো সময় আমার হাতে নেই।’