NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

পুতিনকে গালি দিলেন বাইডেন


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:১০ এএম

পুতিনকে গালি দিলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সান ফ্রান্সিসকোতে একটি তহবিল সংগ্রহের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গালি দিয়েছেন। তিনি স্থানীয় সময় বুধবার ওই অনুষ্ঠানে পুতিনকে ‘ ক্রেজি সান অব আ বিচ’ বলে অভিহিত করেছেন।

বাইডেন সতর্ক করে বলেন, “সর্বদা পারমাণবিক সংঘাতের হুমকি থাকে এবং মানবতার হুমকি জলবায়ু পরিবর্তনের শঙ্কাও থাকে। পুতিনের মতো কিছু ‘ক্রেজি সান অব আ বিচ’ আছে, যাদের কাছ থেকে সর্বদা পারমাণবিক সংঘাতের হুমকি পাওয়া যায়।

পুতিন ও অন্যদের মতো নেতাদের কারণে এসব হুমকি তৈরি হচ্ছে, কিন্তু মানবজাতির অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি জলবায়ু।” বাইডেন তহবিল সংগ্রহের অনুষ্ঠানে দাতাদের এসব কথা বলেন। 

 

বাইডেন এর আগেও অন্যদের ‘সান অব আ বিচ’ বলে গালি দিয়েছিলেন। ২০২২ সালের জানুয়ারিতে তিনি ফক্স নিউজ হোয়াইট হাউসবিষয়ক এক সাংবাদিককে এই গালি দিয়েছিলেন।

 মাইক্রোফোনে তা শোনা গিয়েছিল। নির্বাচনী তহবিল সংগ্রহের সময় স্ক্রিপ্টের বাইরে বাইডেনের কথা বলার প্রবণতা আছে। পুতিনের বিরুদ্ধে বাইডেনের মৌখিক আক্রমণও সাম্প্রতিক সময়ে তীব্র হয়েছে।