NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ নিহত


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:৫০ পিএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ সদস্য ও এক দমকলকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে মিনেসোটা অঙ্গরাজ্যে মিনিয়াপোলিসের দক্ষিণের একটি শহরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় আরো একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত দুই পুলিশ সদস্যের বয়স ২৭ বছর এবং দমকলকর্মীর বয়স ৪০ বছর।

কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন। তবে তাঁর পরিচয় জানায়নি কর্তৃপক্ষ।

 

পুলিশ জানায়, ঘটনার সময় রাত ১টা ৫০ মিনিটে একটি জরুরি ফোন পান নিরাপত্তাকর্মীরা। ফোনে জানানো হয়, অস্ত্র নিয়ে এক ব্যক্তি একটি পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রেখেছে।

এরপর  পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অস্ত্রধারীর সঙ্গে আলোচনা শুরু করে। একপর্যায়ে বাড়ির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলে মারা যায় তিনজন।
তবে কিভাবে ওই বন্দুকধারী মারা গেলেন, সে তথ্য জানাননি কর্মকর্তারা। এ ঘটনায় পুলিশসহ মোট চারজন নিহত হয়েছেন।

 

অঙ্গরাজ্যটির গভর্নর ওয়ালজ বলেছেন, ওই বাড়িতে থাকা সাত শিশুর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের বয়স দুই থেকে ১৫ বছর। ঘটনাস্থলে বন্দুকধারীও নিহত হয়েছেন।

তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাভাবিকভাবে চলাচল করতে বলেছেন তিনি।  গুলিবিদ্ধ আরেক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার আঘাত গুরুতর নয়। মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রেহেনশনের তত্ত্বাবধায়ক ড্রিউ ইভানস জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।