NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৮৫০০ ছুঁই ছুঁই


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৮৫০০ ছুঁই ছুঁই

গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলের প্রাণঘাতী হামলায় গত ২৪ ঘণ্টায় ১৩৩ জন নিহত এবং ১৬২ জন আহত হয়েছে। এতে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৭৩ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৮ হাজার ১৪৬ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

 

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে এক নজিরবিহীন আন্তঃসীমান্ত আক্রমণ চালায়। তার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে।

হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

এদিকে জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি যুদ্ধে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে ওই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার জন্য অভিযুক্ত।

আইসিজে জানুয়ারিতে একটি অন্তর্বর্তী রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করার এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।