NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

নেভাডা ককাসে অনায়াসে জয় পেলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৪১ পিএম

নেভাডা ককাসে অনায়াসে জয় পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নেভাডায় গত বৃহস্পতিবার রিপাবলিকান ককাসে (প্রার্থী বাছাই) অনায়াসে বড় জয় পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যালটে ট্রাম্পের একমাত্র প্রতিপক্ষ হিসেবে রায়ান বিংকলির নাম ছিল, যিনি পেশায় একজন যাজক ও ব্যবসায়ী। নেভাডায় ককাসের আগে থেকেই অনুমান করা হচ্ছিল যে সেখানে স্বাচ্ছন্দ্যে উতরে যাবেন ট্রাম্প। নেভাডায় ককাসে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ট্রাম্প সেখানে ৯৯ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

 

অন্যদিকে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে ট্রাম্পের একমাত্র গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ নিকি হ্যালি নেভাডার ককাসে অংশ না নেওয়ার বদলে প্রাইমারির ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন ট্রাম্প। তিনি নেভাডা, আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে জিতেছেন।