NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

মুক্তি পেয়েছে ‘পটু’র ফার্স্ট লুক


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৩৮ এএম

মুক্তি পেয়েছে ‘পটু’র ফার্স্ট লুক

গেল বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন সিনেমা ‘পটু’র শুটিং। যদিও নতুন এই ছবিটির ঘোষণা দিয়েছিলেন বেশ আগেই। জাজ সূত্রে জানা গিয়েছিল, ছবিটির পরিচালক ও প্রধান অভিনয়শিল্পীদের বেশির ভাগই নতুন। সেই অনুযায়ী ছবিটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন।

আর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইভান সাইর। দুজনেরই প্রথম। জানা গিয়েছে এই সিনেমার নায়িকারও এটিই প্রথম সিনেমা। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টার শেয়ার করে জাজ মাল্টিমিডিয়া লিখেছেন, ‘‘পটু’,জাজের ঈদের সিনেমা। জাজ মানেই নতুন কিছু ! নতুন ধরনের গল্প ! নতুন লোকেশন, সাথে নতুন পরিচালক, নতুন নায়ক, নতুন নায়িকা ও এক ঝাঁক নতুন মুখ সাথে জাজের পুরাতন দক্ষ টেকনিক্যাল টিম ।  মানে নতুন পুরাতনের সংমিশ্রণে নতুন কিছু দেখবেন ‘পটু’সিনেমায়’।

জাজের গল্প নিয়ে লিখেছেন, ‘‘পটু’সিনেমার পটু কিন্তু বাস্তব জীবনেও পটু এর মতই ।

মানে চর অঞ্চলের গরিবের ছেলে, কিন্তু কি দুর্দান্ত অভিনয় , যেন গোবরে পদ্ম ফুল। আজ দিলাম সিনেমার ফার্স্ট লুক পোস্টার’।

 

পোস্টারটি শেয়ার করে অভিনেতা ইভান সাইর লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ‘পটু’ঈদে আসছে। অনেককিছু লেখার ছিল। ধীরে ধীরে লিখবো ইনশাল্লাহ।

আপনাদের কাছে দোয়া চাই। ইনশাল্লাহ হলে গিয়ে আশাহত হবেন না।’ 

 

রাজশাহী শহরের চরখানপুরে হয়েছে সিনেমাটির শুটিং। ছবিটির শুটিং নিয়ে কথা হয় অভিনেতা ইভান সাইরের সঙ্গে। শুটিং অভিজ্ঞতা শেয়ার করে কালের কণ্ঠকে বলেন, ‘চরখানপুর খুব দুর্গম এলাকা। সেখানে আমরা টানা ২২ দিন শুটিং করেছি। রাতে থেকেছি তাঁবু টাঙিয়ে। কষ্ট করে পুরো কাজটা করেছি। চার দিন শুটিং হয়েছে রাজশাহী শহরে। অল্প কিছু অংশের শুটিং হয়েছে নওগাঁতে।  সব মিলিয়ে আমাদের প্রায় ৭০ জনের একটা টিম কাজ করেছি ছবিটির সাথে।’

চরে শুটিংয়ের কারণ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘গল্পটাই এমন। এখানে দুজন তরুণ-তরুণীরে গল্প এমনভাবে বলা হয়েছে যেখানে চর, চরের জীবন, চরের মানুষ সবই চলে আসবে। পাশাপাশি গল্পটাও মানুষ উপভোগ করবে বলে আমার বিশ্বাস।’

আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।