NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঢাকায় আসলে আসবে কে, শাহরুখ, শহীদ কাপুর নাকি রণবীর সিং?


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:২৮ পিএম

ঢাকায় আসলে আসবে কে, শাহরুখ, শহীদ কাপুর নাকি রণবীর সিং?

কদিন আগে সংবাদ মাধ্যমে খবর ছড়ায় ঢাকায় আসছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে কবে নাগাদ আসছে বা কেন আসবে সে সংক্রান্ত বিস্তারিত নিশ্চিত করেনি কেউই। তবে ২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই।

তাদের ঢাকায় এনেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ। জানা যায় এবারও তারাই শাহরুখকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছেন।

 

তবে বিষয়টি এখনো চুড়ান্ত বা নিশ্চিত করেনি অন্তর শোবিজ। প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী আজ মঙ্গলবার দুপুরে কালের কন্ঠকে বলেন, ‘এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না।

তবে আমাদের পরিকল্পনা চলছে। এই বছর হয়তো আনতে পারি।’

 

তিনি জানান, যখন সবকিছু চুড়ান্ত হবে তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে। আপাতত এ বিষয়ে মুখে কুলুপ আটতে চান তিনি।

 

এদিকে শাহরুখের আসা না আসা নিয়ে যখন দোলাচলে শাহরুখ ভক্তরা, তখনই নড়ে চড়ে বসতে পারেন শাহিদ কাপুর ও রণবীর সিং ভক্তরা। কারণ এই দুজনের যে কোন একজনকে দেশে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলা ও টিএম নেটওয়ার্ক। এরইমধ্যে তারা ভক্তদের কাছে জানতে চেয়েছে কাকে বাংলাদেশে দেখতে চান? এজন্য প্রশ্ন ছুড়ে দিয়েছে দর্শকদের কাছে।

শহীদ কাপুর না রণবীর সিং? বলিউডের এই দুই সুপারস্টার এর মধ্যে ঢাকার মঞ্চে কার পারফর্মেন্স দেখতে চান দর্শক? এমন প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্ক-এর প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস।

রণবীর ও শাহিদ কাপুরের ছবি শেয়ার করে নিজের ফেসবুক পেজে এমনই একটি পোল ছেড়েছেন তাপস।

তাতে পছন্দের তারকাকে ভোট দিচ্ছেন ভক্তরা। ভোটে রণবীরের চেয়ে শাহিদ কাপুরকে অনেক ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেলেও রণবীর ভক্তদের জন্য এখনো সময় পেরিয়ে যায়নি বলে জানান তারা।

 

খোঁজ নিয়ে জানা যায়, এ ভোট আহ্বানের মধ্যে দিয়ে মূলত একটি বৃহৎ ইভেন্ট এর ঘোষণা দিলেন তাপস। গানবাংলা সূত্রে জানা যায়, আসছে সেপ্টেম্বরেই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর তাতে বলিউডের বড় বড় সব তারকাদের সন্নিবেশ ঘটবে। তারই শুরুর চমক হিসেবে দুটি নাম উন্মুক্ত করলেন তাপস। কারা উপস্থিত হবেন তা নির্বাচনের কিছু সুযোগ থাকছে ভক্তদের জন্যও। তাই তাপসের এই ভোট আহ্বান।

টিএম তথা তাপস-মুন্নী প্রতিষ্ঠিত দেশের অন্যতম সর্ববৃহৎ ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিনোদন জগতে চমক জাগানিয়া নানা বর্ণিল ইভেন্ট আয়োজন করেছেন তারা।