NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৭৫০০ ছুঁই ছুঁই


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:২৭ এএম

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৭৫০০ ছুঁই ছুঁই

গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি আক্রমণে গত ২৪ ঘণ্টায় অন্তত ১১৩ ফিলিস্তিনি নিহত এবং ২০৫ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৭৮ জনে, যার অধিকাংশই নারী এবং শিশু। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৬ হাজার ৮৩৫ জন। ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এসব তথ্য জানিয়েছে।

 

এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা শুরু করে। তেল আবিব বলেছে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে।

 

এদিকে জাতিসংঘের মতে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার ৮৫ শতাংশ বাসিন্দা খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।