NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আট বছর পর সিনেমা, পরিচালক বললেন, ‘মেয়ে বিয়ে দেবার মতো ব্যাপার’


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:২৬ এএম

আট বছর পর সিনেমা, পরিচালক বললেন, ‘মেয়ে বিয়ে দেবার মতো ব্যাপার’

শুটিং শেষে প্রায় আট বছর অপেক্ষায় ছিলেন সবাই। মুক্তি পায়নি সিনেমা। এবার এলো মুক্তি মিছিলে। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’।

এরইমধ্যে সিনেমাটি নিয়ে প্রচারণা তুঙ্গে। কারণ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে সিনেমাটি মুক্তির আগে এলো পোস্টার। সেই পোস্টার শেয়ার করে জয়া লিখেছেন, ‘পেয়ারার নাকে লাগে কীসের সুবাস?’

 

তবে খোদ পরিচালক লিখলেন ভিন্ন কথা।

তিনি পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে! মেয়ে বিয়ে দেবার মতো একটা বেপার...আনন্দ-ব্যাদনা বুঝতেছি না। আপনাদের পেয়ারার সুবাসে আমন্ত্রণ!’

 

চলচ্চিত্রটি নির্মাণের প্রায় আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে বলে জানান সিনেমার নির্মাতা আতিক। কালের কণ্ঠের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘সিনেমাটির শুটিং বেশ আগে থেকেই শুরু হয়েছে। কাজটি করতেও লম্বা সময় চলে গেছে।

তা ছাড়া নির্মাণপ্রক্রিয়ায় কিছু জটিলতা থাকার কারণে মুক্তিতে এত সময় লেগে গেছে।’

 

তিনি জানান, ২০১৬ সালে  ‘পেয়ারার সুবাস’-এর শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। বাকি থাকে পোস্ট-প্রডাকশন। সেটা শেষ হতে লেগে গেছে আরো তিন বছর।

 

সিনেমাটিতে জয়া আহসান ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজ প্রমুখ।

উল্লেখ্য, সিনেমাটি দেশে মুক্তির আগেই রাশিয়ার মস্কো থেকে প্রশংসা কুড়িয়েছে। গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত ৪৫তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ‘পেয়ারার সুবাস’।