NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাফাহ শহরে স্কুলে হামলা, শিশু নিহত


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

রাফাহ শহরে স্কুলে হামলা, শিশু নিহত

দক্ষিণ গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত হয়েছে। দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে দুই শিশু নিহত হয়েছে। রাফাহ শহরের পূর্বাঞ্চলে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। ভয়াবহভাবে মানুষে ঠাসা শহরটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে বলে জানিয়েছে ইসরায়েল।

এদিকে খান ইউনিসেও ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত থাকার খবর মিলেছে। ইউরোপিয়ান হাসপাতালের আশপাশেও হামলার খবর পাওয়া গেছে।

 

এদিকে খান ইউনিস ও রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলার মধ্যে হুতিদের প্রতিনিধি মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ না করা পর্যন্ত লোহিত সাগরে তাদের হামলা অব্যাহত থাকবে। এদিকে প্রায় চার মাসের যুদ্ধে ফিলিস্তিনি বাস্তুচ্যুত মানুষ চরম মানবিক বিপর্যয়ে পড়েছে।

 

ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা জানায়, অবিরাম বোমাবর্ষণের মধ্যে গাজায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের সংকট দেখা দিয়েছে। গত বছরের ৭ অক্টোবর তেল আবিবের অভ্যন্তরে হামাসের হামলার জবাবে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৭ হাজার ৩৬৫ জন নিহত এবং ৬৬ হাজার ৬৩০ জন আহত হয়েছে। এ ছাড়া ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নিহত হয়।