NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মার্কিন হামলা হলে দৃঢ় জবাব দেবে ইরান : হুঁশিয়ারি রাইসির


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৩৬ এএম

মার্কিন হামলা হলে দৃঢ় জবাব দেবে ইরান : হুঁশিয়ারি রাইসির

জর্দানে তিন মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শুক্রবার কঠোর হুঁশিয়ারি জারি করেছেন। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড পরিচালিত একটি উপসাগরীয় নৌঘাঁটি পরিদর্শনের সময় রাইসি বলেন, ‘আমরা অনেকবার বলেছি, আমরা কোনো যুদ্ধের সূচনাকারী হব না। তবে যদি কোনো দেশ, নিষ্ঠুর শক্তি তাণ্ডব করতে চায়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান দৃঢ়ভাবে জবাব দেবে।

 

বন্দর আব্বাসে ঘাঁটি পরিদর্শন করার সময় রাইসি বলেন, এ অঞ্চলে ইরানের সামরিক শক্তি অন্য কোনো দেশের জন্য হুমকি ছিল না এবং এখনো নয়। তবে এটি নিরাপত্তার একটি উৎস, যার ওপর এই অঞ্চলের দেশগুলো নির্ভর করতে পারে এবং বিশ্বাস করতে পারে।

আরো পড়ুন : ইরাক-সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আজ আমাদের বিরুদ্ধে শত্রুর কিছু করার ক্ষমতা নেই; কারণ তারা জানে, আমাদের বাহিনী শক্তিশালী ও সক্ষম।’

এএফপির তথ্য অনুসারে, ৭ অক্টোবর থেকে ইসরায়েল-হামাস যুদ্ধ চলছে।

জর্দানের একটি ঘাঁটিতে রবিবার ড্রোন হামলায় মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনাটি এই অঞ্চলে যুদ্ধকালীন উত্তেজনায় প্রথম মার্কিন সামরিক ক্ষয়ক্ষতি হিসেবে চিহ্নিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার জন্য ‘ইরান সমর্থিত উগ্র সশস্ত্র গোষ্ঠীকে’ দায়ী করেছেন।

 

বাইডেন বলেছেন, তিনি ইতিমধ্যে মারাত্মক বোমা হামলার প্রতি মার্কিন প্রতিক্রিয়ার প্রকৃতি সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন। তবে জনসমক্ষে পরিকল্পনা বা সময় সম্পর্কে বিস্তারিত জানাননি।

পাশাপাশি তিনি জোর দিয়ে বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ চাইছেন না।

 

এ ছাড়া হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, হামলার প্রতিশোধ নিতে ‘একাধিক পদক্ষেপ’ নেওয়া হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন শুক্রবার যুক্তরাষ্ট্রে মৃতদেহ প্রত্যাবর্তনের তত্ত্বাবধান করবেন। সেখানে তাঁদের সামরিক সম্মানের সঙ্গে গ্রহণ করা হবে।

ইরান হামলার সঙ্গে কোনো যোগসূত্র অস্বীকার করে বলেছে, তারা মধ্যপ্রাচ্যে সংঘাতের ‘বিস্তার’ চাইছে না।

 

ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকে আঞ্চলিক উত্তেজনা তীব্রতর হয়েছে, সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়াচ্ছে। ইরান আগে বলেছে, এই অঞ্চলে ‘প্রতিরোধ গোষ্ঠী’কে সমর্থন তাদের ‘কর্তব্য’। তবে তারা সিদ্ধান্ত ও কর্মে ‘স্বাধীন’ বলেও জোর দিয়েছে ইরান।