NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্কুইড গেমের দ্বিতীয় সিজনের ঝলক প্রকাশ


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

স্কুইড গেমের দ্বিতীয় সিজনের ঝলক প্রকাশ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজনের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নেটফ্লিক্স তাদের অন্যতম ব্যবসাসফল ড্রামা সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজনের ফার্স্ট লুক ছবি শেয়ার করেছে।

দ্বিতীয় সিজন থেকে দুটি ছবি শেয়ার করে নেটফ্লিক্স জানিয়েছে, স্কুইড গেমের দ্বিতীয় সিজন আসছে ২০২৪ সালে।

অর্থাৎ এ বছরই দর্শকদের প্রত্যাশা পূরণ হতে চলেছে। সেই সঙ্গে ঘটবে অপেক্ষার অবসান।

 

২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর ‘স্কুইড গেম’ বিশ্বেজুড়ে ব্যাপক ঝড় তুলেছিল। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ।

এই সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে। যাতে জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার। অপরদিকে হারলে মৃত্যু।  এই খেলায় অংশগ্রহণ করে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শেষ পর্যন্ত একজন বিজয়ী হয়। তবে বিজয়ী হলেও এই আত্মঘাতী খেলার বিপক্ষে চলে যায় সে। এই মরণঘাতী খেলা বন্ধে সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই খেলা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনবে। সে একাই যুদ্ধ ঘোষণা করে সেই অন্ধকার জগতের সঙ্গে যারা এই খেলা পরিচালনা করে। 

 

সিরিজটির দ্বিতীয় সিজন নির্মিত হচ্ছে এর পরবর্তী গল্প নিয়েই।

সিরিজটিতে গং ইওও একটি ক্যামিও চরিত্রে রয়েছেন। দর্শকরা প্রত্যাশা করছেন যে দ্বিতীয় সিজনে তাকে পূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে এবং লি জং-জে-এর মুখোমুখি হবেন তিনি।

 

নেটফ্লিক্স পরিবেশিত এই সিরিজটির প্রথম সিজন বিশ্বব্যাপী ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর মুক্তি পায়। নেটফ্লিক্সের সর্বকালের সেরা টিভি শো হচ্ছে ‘স্কুইড গেম’। ২০২১ সালের ১২ অক্টোবর এক টুইট বার্তায় নেটফ্লিক্স জানায়, সব রেকর্ড তছনছ করে দিয়েছে সিরিজটি। দীর্ঘদিন ধরেই সিরিজটির দ্বিতীয় সিজনের প্রতীক্ষায় ভক্তরা। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালেই প্রকাশ হবে এর দ্বিতীয় সিজন।