NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

লেখা ও সুর তাপসের, গাইলেন কলকাতার মিমি চক্রবর্তী


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৪, ০৯:১৬ এএম

লেখা ও সুর তাপসের, গাইলেন কলকাতার মিমি চক্রবর্তী

দেশের সেলিব্রেটি দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি। তাদের হাতেই গড়ে উঠেছে প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস ও টিএম ফিল্মস। গান বিষয়ক চ্যানেল গান বাংলার দায়িত্বেও আছেন দুজন। প্রায়ই নতুন পুরনো শিল্পীদের গান প্রকাশ করা হয় টিএম রেকর্ডস থেকে।

এবার সেই শিল্পীদের তালিকায় নাম লেখালেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার অভিনয় নয়, গাইলেন গান। বলে রাখা ভালো, অভিনয়-রাজনীতির পাশাপাশি গানও যে করেন মিমি!

 

তাপসের ফেসবুক পেইজে প্রকাশিত গান-আড্ডায় দেখা গিয়েছিল তাদের সেই গান তৈরির একঝলকও। সে গানই টিএম রেকর্ডসের উদ্যোগে দুই বাংলার জনপ্রিয় সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে প্রকাশ পেলো ২৮ জানুয়ারি।

 

গানের শিরোনাম ‘ভাল্লাগছে না’। মজার অথচ তির্যক কথায় সাজানো এই গানটির মুখটা এমন- ‘জোর করে হাসতে ভাল্লাগছে না/ ভুল ভালোবাসতে ভাল্লাগছে না/ সব ভালো বলতে ভাল্লাগছে না..’। তাহলে কী করতে ভালো লাগবে মিমির? সেটির জবাবও আছে এতে- ‘মন বলে ডানা মেলে নিজের মতো বাঁচতে/ সব ভুলে মন খুলে আবার ভালোবাসতে’।

গানটি নিয়ে মিমি বলেন, ‘ভাল্লাগছে না’ এমন একটি কথার গান যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে।

দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজেতো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।’

 

গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান।

মিমিকে মডেল বানিয়ে ভিন্ন মাত্রার ভিডিও নির্মাণ করেছেন তুহিন। ‘ভাল্লাগছে না’ প্রকাশ হয়েছে  মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স নামের ইউটিউব চ্যানেলে।