NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ০৪:১৪ পিএম

জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার মারা গেছেন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার মারা গেছেন। দুই থেকে তিন বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন অভিনেত্রী। অবশেষে সব লড়াইয়ের অবসান ঘটল। আজ বিকেলে মারা গেছেন এই অভিনেত্রী।

তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৫ বছর।

 

অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টালিউডে। গত ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ক্যান্সার হাসপালাতে ভর্তি ছিলেন শ্রীলা। তারপর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়।

 

শুধু বাংলা নয়, হিন্দি সিনেমায়ও  কাজ করেছেন শ্রীলা। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন শ্রীলা। ১৯৭৯-এ মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে শ্রীলা মজুমদারের যাত্রা শুরু হয়েছিল। তারপর মৃণাল সেনের মোট ছয়টি ছবিতে অভিনয় করেছেন শ্রীলা।

মৃণাল সেনের ‘একদিন প্রতিদিন’ ও ‘খারিজ’ ছবিতে মমতা শঙ্করের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও শ্যাম বেনেগালের ‘আরোহণ’ ও ‘মান্ডি’র মতো ছবিতে কাজ করেছেন তিনি। বলিউড অভিনয়শিল্পী শাবানা আজমী, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাতিলের সঙ্গে কাজ করেছেন শ্রীলা।

 

শেষবার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘পালান’ সিনেমায় শ্রীলাকে পর্দায় দেখা গিয়েছিল।