NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন-ঊষা উত্থুপ


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০৫ এএম

পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন-ঊষা উত্থুপ

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত হতে চলেছেন বাংলা তথা বলিউডের জনপ্রিয় দুই তারকা মিঠুন চক্রবর্তী ও ঊষা উত্থুপ। বৃহস্পতিবার এবছরের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের বেছে নেওয়া হয় পদ্ম পুরস্কারের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী বিভাগে। দক্ষিণের জনপ্রিয় ও বর্ষীয়ান তারকা চিরঞ্জীবীও পাচ্ছেন এ বছর পদ্মবিভূষণ সম্মাননা।

 

এবার মোট ১৭ জনকে পদ্মভূষণে ভূষিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে সেই সম্মানে ভূষিত হয়েছেন তিনজন। শিল্প বিভাগে পদ্মবিভূষণ পেয়েছেন মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ। আর মরণোত্তর পদ্মভূষণে ভূষিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সত্যব্রত মুখোপাধ্যায়।

 

মিঠুন চক্রবর্তী বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমায় অন্যতম সেরা তারকা। একাধারে বাংলা, হিন্দি ভাষায় অভিনয় করেছেন তিনি। জাতীয় পুরস্কারও পেয়েছেন এই অভিনেতা। মিঠুনের সঙ্গে পদ্ম পুরস্কারে নাম ঘোষণা হয়েছে সংগীতশিল্পী উষা উত্থুপের।

বাংলা, হিন্দির মতো তাঁর একাধিক গান তুমুল জনপ্রিয়তা পায় যা আজও শ্রোতাদের প্রিয়। একেবারেই ভিন্ন ধাঁচের কণ্ঠ ও গানের জন্য পরিচিত উষা ক্যারিয়ারে একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হল পদ্মভূষণ।

 

1
রেজওয়ানা চৌধুরী বন্যা

বাংলাদেশ তথা উপমহাদেশীয় অঞ্চলের নন্দিত কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ‘পদ্মশ্রী’ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। দুই বাংলায় রবীন্দ্র সংগীতে অবদান রাখার জন্য রেজওয়ানা চৌধুরী বন্যার নাম পদ্মশ্রী বিভাগে ঘোষণা করা হয়।

 

ভারতের প্রজাতন্ত্র দিবসের এক দিন আগে বৃহস্পতিবার ‘পদ্ম পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। এ বছর পদ্ম পুরস্কারের তিন বিভাগে ১৩২ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ‘পদ্ম বিভূষণ’ ৫ জন, ‘পদ্ম ভূষণ’ ১৭ জন এবং ‘পদ্মশ্রী’র তালিকায় ১১০ জনের নাম ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি পদ্ম সম্মাণের ঘোষিতদের হাতে পদক তুলে দেবেন। সম্মাননা প্রদান করে থাকেন।