NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

হাসপাতালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৪ পিএম

হাসপাতালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে প্রস্টেটের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিংহাম প্যালেস শুক্রবার এ তথ্য জানিয়েছে।

প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘আজ (শুক্রবার) সকালে রাজাকে নির্ধারিত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে গত সপ্তাহে প্রাসাদ জানিয়েছিল, রাজা তৃতীয় চার্লস (৭৫) একটি বর্ধিত প্রস্টেটের জন্য একটি চিকিৎসা করাবেন।

 

বিবৃতিতে আরো হয়েছে, রাজা তাদের সকলকে ধন্যবাদ জানাতে চান, যারা গত সপ্তাহে শুভকামনা পাঠিয়েছেন।

চার্লসকে শুক্রবার সকালে রানি ক্যামিলার সঙ্গে লন্ডন ক্লিনিক হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। তবে তিনি কত দিন হাসপাতালে অবস্থান করবেন সে সম্পর্কে প্রাসাদ কিছু জানায়নি। ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা সাধারণত অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না।

তারা চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলোকে ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে।

 

চার্লস তাঁর মা ও রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে সিংহাসনে আরোহণ করেন।