NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘দ্য অ্যাভেঞ্জারস’র সুরকার লরি জনসন মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৩ পিএম

‘দ্য অ্যাভেঞ্জারস’র সুরকার লরি জনসন মারা গেছেন

বিখ্যাত সিনেমা ‘দ্য অ্যাভেঞ্জারস’এর থিম সুরকার লরি জনসন মারা গেছেন।  ৯৬ বছর বয়সী এই সুরকার নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা গেছেন। লরি জনসন ব্রিটেনের সবচেয়ে প্রিয় টেলিভিশন থিম এবং চলচ্চিত্রেও সুর সঙ্গীত প্রদান করেছিলেন।

জনসনের স্মরণীয় থিমগুলির মধ্যে রয়েছে ‘দ্য অ্যাভেঞ্জারস’, ‘দ্য প্রফেশনালস’, ‘অ্যানিমাল ম্যাজিক’ এবং ‘দিস ইওর লাইফ’।

 

জনসন কয়েক ডজন গানের যন্ত্রসংক্রান্ত সংস্করণও সাঁজিয়েছিলেন, যেগুলো প্রযোজনা সঙ্গীত হিসাবে ব্যবহৃত হয়েছিল। জনসনের মৃত্যুর ব্যাপারে তার পরিবার জানিয়েছে, জনসন গত মঙ্গলবার মারা গেছেন, জনসন চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।

ghmk
‘দ্য অ্যাভেঞ্জারস’ মতো জনপ্রিয় টেলিভিশন থিম এবং চলচ্চিত্রেও সুর সঙ্গীত করেছিলেন লরি জনসন

তার পরিবার এক বিবৃতিতে বলেন, ‘লরি জনসনের সঙ্গীত সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবনকে স্পর্শ করেছে। তার বর্ণাঢ্য কর্মজীবন জুড়ে অসংখ্য আইকনিক স্কোর, থিম এবং সাউন্ডট্র্যাক রচনা করেছেন যা আমাদের জীবনে অনান্য মাত্রা জুড়ে দিয়েছে।

আমরা তাঁর কাজগুলো সবসবময় স্মরণ করবো।’

 

জনসনের পরিবার থেকে আরও বলা হয়,‘আমরা লরিকে একজন অসাধারণ ব্যক্তি হিসাবে স্মরণ করি। যিনি আবেগের সাথে জীবনকে গ্রহণ করেছিলেন। তার উদারতা, সহানুভূতি এবং হাসির যে অনুভূতি আমরা গভীরভাবে মিস করবো ৷’

লরি জনসন ১৯২৭ সালের ৭ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন।

তিনি বিগ-ব্যান্ড সুইং এবং পপ সঙ্গীতের আয়োজনকারীদের একজন। সুরকার লরি কয়েক ডজন ফিল্ম এবং টেলিভিশন সিরিজের জন্য কাজ করেছেন।