NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আসছে ‘ভক্ষক’, সত্য ঘটনা পর্দায় আনছেন ভূমি


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

আসছে ‘ভক্ষক’, সত্য ঘটনা পর্দায় আনছেন ভূমি

নিজের সর্বশেষ চলচ্চিত্র ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এ সাহসী অভিনয় করে প্রশংসিত হয়েছেন ভূমি পেডনেকার। এবার সত্য ঘটনা অবলম্বনে ‘ভক্ষক’ নিয়ে আসছেন অভিনেত্রী। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। আর টিজার দেখে ভূমির প্রশংসায় এখনই পঞ্চমুখ অনুরাগীরা।

 

‘ভক্ষক’ একজন নারীর ন্যায়বিচারের গল্প বলবে। এতে বৈশালী সিং চরিত্রে ভূমি পেডনেকার একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন। বৈশালী একটি জঘন্য অপরাধকে সামনে আনতে চান। নারীর বিরুদ্ধে অপরাধের বাস্তবতা তুলে ধরেন।

একটি শিশু আশ্রয় কেন্দ্রে যৌন নিপীড়নের একাধিক সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এটি।

 

‘ভক্ষক’ প্রসঙ্গে পরিচালক রুচিকা কপুর শেখ বলেছেন, ‘ভক্ষক, একটি হার্ট হিটিং গল্প। যা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এতে একজন দৃঢ়প্রতিজ্ঞ সাংবাদিকের জীবনের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ন্যায়বিচার আনার চেষ্টা ফুটিয়ে তোলা হবে।

ভূমি পেডনেকার, সঞ্জয় মিশ্রার দুর্দান্ত অভিনয় এবং চলচ্চিত্রের অনুপ্রেরণামূলক গল্প বলার প্রয়াস সকলকে মুগ্ধ করবে। 
পুলকিত পরিচালিত এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত চলচ্চিত্রটি সকলের মন কাড়বে বলেই আশা রাখছেন নির্মাতারা।

 

রেড চিলিজ এন্টারটেইনমেন্টের গৌরী খান এবং গৌরব ভর্মা প্রযোজিত নেটফ্লিক্সের আসন্ন চলচ্চিত্র ‘ভক্ষক’ ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন ভূমি পেডনেকার, সঞ্জয় মিশ্রা, আদিত্য শ্রীবাস্তব এবং সাই তামহঙ্কর।