NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

অসুস্থ শাহরুখ খান! মুখ ঢেকে বের হলেন হাসপাতাল থেকে


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৪, ০৮:২৬ পিএম

অসুস্থ শাহরুখ খান! মুখ ঢেকে বের হলেন হাসপাতাল থেকে

তিনি বলিউড বাদশাহ। যেখানেই যান, হাজারো মানুষের ভিড় জমে যায়। ছলচাতুরী করে কোনোভাবে সাধারণ মানুষকে এড়িয়ে গেলেও পাপারাৎসিদের চোখ ফাঁকি দেওয়া তাঁর পক্ষেও কঠিন। কারণ পাপারাৎসিরা রীতিমতো ইগলের চোখ রাখেন বলিউড বাদশাহর দিকে।

যার প্রমাণ মিলল আবারও।

 

সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে যেতে দেখা গেছে শাহরুখ খানকে। ১৬ জানুয়ারি তাঁর অ্যাপয়েন্টমেন্ট দেখে সুপারস্টারকে একঝলক দেখার আশায় ফটোগ্রাফার এবং ভক্তদের বিশাল ভিড় বাইরে জড়ো হয়েছিল। শাহরুখ খানকে একটি হুডি পরে এবং একটি ছাতার নিচে নিজেকে ঢেকে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়।

তবুও উপচে পড়া ভিড় কিং খানের সামনে চলে আসায়, এক প্রকার তিনি রেগে গিয়েই একজনের হাত ঠেলে সরিয়ে দেন। শাহরুখের এই রূপ খুব একটা দেখা যায় না যদিও। সামাজিক মাধ্যমে সেই ভিডিও এখন ভাইরাল। সঙ্গে এই প্রশ্নও উঠছে, শাহরুখ কি তবে অসুস্থ? হঠাৎ এত আড়ালে লুকোচুরি করে হাসপাতালে কেন বলিউড বাদশাহ? কী হয়েছে তাঁর? 

 

যদিও এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে শাহরুখ কিংবা তাঁর ম্যানেজারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

২০২৩ সাল সাফল্যে ভরপুর ছিল কিং খানের। বছরের শুরুতে পাঠান থেকে শুরু করে জওয়ান বা ডানকির মতো সিনেমা মন কেড়েছে দর্শকদের। এক বছরে ২৫০০ কোটির বেশি আয় করে রেকর্ড গড়েছেন তিনি। ২০২৪ সালেও অভিনেতা বেশ কিছু ধামাকা নিয়ে আসতে চলেছেন, সে কথা বলাই বাহুল্য।

এ বছর তাঁকে প্রথমেই দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে একটি চলচ্চিত্রে, যেটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। এতে একটি ক্যামিও চরিত্রে থাকছেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির সঙ্গেও একটি সিনেমার বিষয়ে কথা চলছে তাঁর। বলিউড বাদশাহর আগামী প্রকল্পের ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।