NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দক্ষিণ গাজায় বোমাবর্ষণ চলছেই


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

দক্ষিণ গাজায় বোমাবর্ষণ চলছেই

দক্ষিণ গাজায় গতকাল মঙ্গলবার তুমুল বোমাবর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ দক্ষিণ গাজায় অভিযানের তীব্রতা শিগগিরই শেষ করার আশ্বাস দেওয়া সত্ত্বে গতকাল সেখানে হামলা চালানো হয়। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল দুপুরে বলেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়। এই সময়ের মধ্যে গাজা উপত্যকায় ১৫টি পরিবারে হত্যাযজ্ঞ চালিয়েছে তারা।

 

মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধে গাজায় এই পর্যন্ত ২৪ হাজার ২৮৫ জন নিহত এবং ৬১ হাজার ১৫৪ জন আহত হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গতকাল স্থানীয় সময় সকালে দক্ষিণ ইসরায়েলে অন্তত ৫০টি রকেট হামলা করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। উত্তর গাজায় হামাসের নেতৃত্ব কাঠামো গুঁড়িয়ে ফেলার দাবি করার পর ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় হামলা জোরদার করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় তারা দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ শহরে তুমুল বোমাবর্ষণ করেছে।

 

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্ট গত সোমবার বলেছেন, দক্ষিণ গাজায় প্রায় তিন মাস ধরে চলা ‘তীব্র রণকৌশলের পর্যায়’ শিগগিরই শেষ হবে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি চেয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত সোমবার তিনি বলেছেন, ‘আমাদের অবিলম্বে একটি যুদ্ধবিরতি দরকার।

যেখানে ত্রাণের প্রয়োজন, সেখানে তা পর্যাপ্ত পরিমাণে পৌঁছানো নিশ্চিত করতে এবং জিম্মিদের মুক্তির সহজতর করতে এই যুদ্ধবিরতি প্রয়োজন। বৃহত্তর যুদ্ধের শিখা নেভাতে এই যুদ্ধবিরতি দরকার। কেননা গাজা যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তত বেশি উত্তেজনা ও ভুল হিসাব-নিকাশের ঝুঁকি বাড়বে।