NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম

হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য

হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। দেশটি বলেছে, হিযবুত তাহরীর ইহুদিবিরোধী এবং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছে। উদ্যোগটি পাস হলে যুক্তরাজ্যে হিযবুত তাহরীর ‘সন্ত্রাসী সংগঠনের’ তকমা পাবে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর গত সোমবার (১৫ জানুয়ারি) জানায়, চলতি সপ্তাহে পার্লামেন্টে প্রস্তাবটি নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে।

প্রস্তাবের পক্ষে আইনপ্রণেতারা সায় দিলে যুক্তরাজ্যে সন্ত্রাস আইনের আওতায় হিযবুত তাহরীরের সদস্য হওয়া বেআইনি হয়ে যাবে।

 

স্বরাষ্ট্রসচিব জেমস ক্লিভারলি বলেছেন, ‘হিযবুত তাহরীর একটি ইহুদিবিরোধী সংগঠন, যেটি সন্ত্রাসবাদকে উৎসাহিত করে। এর মধ্যে আছে, ৭ অক্টোবরের ভয়াবহ হামলার প্রশংসা করা এবং উদযাপন করা।’ হিযবুত তাহরীর ৭ অক্টোবরের দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার উদযাপন এবং এর ওয়েবসাইটে হামাস সদস্যদের হিরো হিসেবে বর্ণনা করে সন্ত্রাসবাদকে প্রচার এবং উৎসাহিত করেছে বলে তিনি জানান।

সংস্থাটির ইহুদিদের ওপর আক্রমণের প্রশংসা ও উদযাপন করে ইতিহাস করেছে বলেও জানান। 

 

হামাসের আক্রমণ এবং গাজায় পরবর্তী যুদ্ধের পরপরই দলটি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল, ‘তোমাদের সেনাবাহিনী নিয়ে যাও এবং ইহুদিবাদী দখলদারদের অপসারণ করো।’ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ডেভিড ক্যামেরন ক্ষমতায় থাকাকালীন এই গোষ্ঠীকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু উভয়েই পরিকল্পনা বাদ দিয়েছিলেন।

১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটি লেবাননে সদর দপ্তর, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ ৩২টি দেশে কাজ করে। ইসলামিক আইনের অধীনে শাসিত খিলাফত প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে তাদের। 

 

বাংলাদেশ, মিসর, জার্মানিসহ বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই গোষ্ঠীটি নিষিদ্ধ। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মতে, যদি পার্লামেন্টে বিলটি পাস হয়, তবে গোষ্ঠীটিকে আল-কায়েদা, আইএসআইএলসহ (আইএসআইএস) অন্যান্য মনোনীত গোষ্ঠীর মতোই শুক্রবার (১৯ জানুয়ারি) থেকেই নিষিদ্ধ হবে। এই আইনের অধীনে কেউ গোষ্ঠীটিকে সমর্থন করলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং সম্পদ বাজেয়াপ্ত হতে পারে।

 

 

লেবার পার্টির স্বরাষ্ট্রসচিব ইভেট কুপার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং সমর্থন করি।’ তিনি আরো বলেন, ‘যারা সহিংসতা উসকে দেয় এবং সন্ত্রাসবাদের প্রচার করে তাদের যুক্তরাজ্যের রাস্তায় কোনো স্থান নেই এবং তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।’