NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

আজারবাইজানে ফার্নিচার কারখানায় বিস্ফোরণ, নিহত ৬


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

আজারবাইজানে ফার্নিচার কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

আজারবাইজানের রাজধানী বাকুতে সোমবার একটি ফার্নিচার কারখানায় বিস্ফোরণে ছয়জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এএফপি বলেছে, দেশটির জরুরি মন্ত্রণালয়ের শেয়ার করা ভিডিও ফুটেজে উদ্ধারকারীদের একটি পুড়ে যাওয়া ভবনের ধোঁয়াটে ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে যেতে দেখা যায়। এ সময় অগ্নিনির্বাপককর্মীরা ধ্বংসাবশেষে বেঁচে যাওয়াদের খুঁজছিলেন।

 

প্রসিকিউটরের কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছে।

এদিকে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে উদঘাটিত হয়নি। তবে প্রসিকিউটররা বলেছেন, তাঁরা ‘অগ্নিনিরাপত্তা বিধি’ লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছেন।

এএফপি অনুসারে, বাকুতে একটি মাতৃত্বকালীন ক্লিনিকে আগুনে চার শিশুর মৃত্যু হওয়ার এক সপ্তাহ পর এই দুর্ঘটনা ঘটল।

প্রেসিডেন্ট ওই দুর্ঘটনায় ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ছাড়া ২০২২ সালের এপ্রিলে রাজধানীর একটি নাইটক্লাবে গ্যাস ট্যাংক বিস্ফোরণে একজন নিহত এবং ৩৭ জন আহত হয়।