NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ওমানের কাছে তেলবাহী জাহাজ আটক করেছে ইরান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

ওমানের কাছে তেলবাহী জাহাজ আটক করেছে ইরান

ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাংকার আটক করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলেছে, মুখোশ পরা সশস্ত্র ব্যক্তিরা ওমানি বন্দর সোহারের কাছে সেন্ট নিকোলাস জাহাজে চড়েছে এবং এটিকে ইরানের বন্দরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। তবে কেন ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা স্পষ্ট নয়।

 
জাহাজটি ইরাকি বন্দর বসরা এবং তার গন্তব্য তুরস্কের মধ্যে ট্রানজিটে ছিল।

 

এ ছাড়া ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস এ দিন বলেছে, তারা খবর পেয়েছে, ‘কালো মুখোশসহ সামরিক পোশাক’ পরা চার থেকে পাঁচজন ‘অননুমোদিত ব্যক্তি’ স্থানীয় সময় সাড়ে ৩টায় জাহাজে উঠেছিল। জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কর্তৃপক্ষ তদন্ত করছে।

জাহাজটি পরিচালনাকারী সংস্থা এম্পায়ার নেভিগেশন জানিয়েছে, এক লাখ ৪৫ হাজার টন অপরিশোধিত তেল দিয়ে জাহাজটি ভর্তি ছিল।

 
সেখানে ১৮ ফিলিপিনো এবং একজন গ্রিক ব্যক্তি ক্রু হিসেবে ছিলেন।

 

বিবিসির তথ্য অনুসারে, গ্রিক মালিকানাধীন জাহাজটিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সেনাবাহিনীর বরাত দিয়ে মার্কিন বলে বর্ণনা করেছে। তবে এর কারণ স্পষ্ট নয়। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগের অংশ যুক্তরাষ্ট্র গত এপ্রিল মাসে জাহাজটি বাজেয়াপ্ত করেছিল।

 
তখন সেটির নাম ছিল সুয়েজ রাজন। সুয়েজ রাজন লিমিটেড পরে ইরানের পক্ষে গোপনে তেল বিক্রি এবং বিদেশে পরিবহন করে নিষেধাজ্ঞা লঙ্ঘনের ষড়যন্ত্রের জন্য দোষ স্বীকার করেছিল।