NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

মাদককাণ্ডে গ্রেপ্তার ছেলেকে নিয়ে মুখ খুললেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৬ পিএম

মাদককাণ্ডে গ্রেপ্তার ছেলেকে নিয়ে মুখ খুললেন শাহরুখ

২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। প্রায় এক মাস জেলে থাকতে হয়েছিল শাহরুখ পুত্রকে। এ ঘটনার পর দুই বছর পেরিয়ে গেলেও টুঁ–শব্দ করেননি অভিনেতা। তবে গত বুধবার ব্যক্তিগত জীবনের এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শাহরুখ।

 

 

ভারতীয় গণমাধ্যম সিএনএন নিউজ–১৮কে শাহরুখ বলেন, ‘যথেষ্ট শিক্ষা হয়েছে।’ কী শিক্ষা হয়েছে, সেটাও তিনি পরিষ্কার করেছেন বক্তব্যে। শাহরুখ বলেন, ‘গত চার–পাঁচ বছর আমাদের পরিবারের জন্য বেশ কঠিন ছিল। আমি জানি, করোনার কারণে নিশ্চয়ই আরও অনেকের ক্ষেত্রেও এটা সত্যি।

 
আমার সব ছবি ফ্লপ করে। অনেকেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার “শ্রদ্ধার্ঘ্যও” লিখে ফেলেছিলেন।’

 

ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটেছে, যা অপ্রীতিকর ও বিরক্তিকর বললেও কম বলা হয়। কিন্তু তাতে আমার একটা শিক্ষা হয়েছে।

 

 

শাহরুখ বলেন, ‘চুপচাপ থাকো, নীরবে কাজ করো, নিজের আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে যাও। অনেক সময় যখন মনে হয়, জীবনে সব ভালোই চলছে, কীভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে, বুঝতেও পারবে না। কিন্তু এই সময়ই আরও সততা আর আশা নিয়ে নিজের গল্প নিজেই লেখা উচিত।’

‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে গত বছরটা নিজের করে নেন শাহরুখ খান। এই তিন সিনেমা প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি ব্যবসা করেছে।

 
বুধবার সিএনএন-নিউজ ১৮ এর আয়োজনে হয়ে গেছে ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ২০২৩’। এ বছর ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন শাহরুখ খান। গত রাতে এ পুরস্কার গ্রহণ করে প্রায় ১০ মিনিট বক্তৃতা দিয়েছেন অভিনেতা।