NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

মধ্যপ্রাচ্য-উ. আফ্রিকাকে ১০০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৩ এএম

>
মধ্যপ্রাচ্য-উ. আফ্রিকাকে ১০০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

খাদ্য নিরাপত্তা বাবদ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলকে ১০০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। শনিবার সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেবেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্য সফরে গিয়েছেন জো বাইডেন। চারদিনের এ সফরে মধ্যপ্রাচ্যের তিন দেশ ইসরায়েল, ফিলিস্তিন ও সৌদি আরব— এই তিন দেশে যাবেন করবেন তিনি।

সফরের উদ্দেশে বুধবার ওয়াশিংটন ত্যাগ করেন তিনি। ইতোমধ্যে ইসরায়েল ও ফিলিস্তিন সফর শেষ করে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুজালেমের প্রধান চিকিৎসা কেন্দ্র অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে পূর্ব জেরুজালেমের প্রধান ৬টি হাসপাতালের উন্নয়নে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষনা দেন জো বাইডেন।

মার্কিন প্রশাসনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশসমূহের জোট গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) বিষয়ে আগ্রহী বাইডেন । অদূর ভবিষ্যতে এই জোটকে নিজেদের অংশীদার পর্যায়ে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে তার।

এদিকে, ইতোমধ্যে জিসিসি নেতারা ঘোষণা দিয়েছেন, বৈশ্বিক অবকাঠামোসহ বিভিন্ন খাতে আগামী দুই বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মিলিতভাবে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে জিসিসি।

জিসিসির সদস্যরাষ্ট্র মোট ৬টি— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।