NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নতুন বছরের শুরতে বুবলীর যে চাওয়া


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ পিএম

নতুন বছরের শুরতে বুবলীর যে চাওয়া

আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসাব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন তারকারা। নতুন বছর নিয়ে তাঁদের প্রত্যাশাও কম নয়। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।  তবে ২০২৪ সাল যেন ভালো কাটে সেজন্য দোয়া চাইলেন বুবলী।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেখানে এই অভিনেত্রী লিখেছেন, আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাংক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এত সুন্দর করে তোলার জন্য।

বুবলী আরও লিখেছেন, ২০২৪ সালেও সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন।

 
আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।

 

এদিকে, বছরের শেষে দিকে এসে একটি নতুন সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। সিনেমার নাম ‌‘পুলসিরাত’। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ।

 
‌‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান। ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ  এ বছরে মুক্তির অপেক্ষায় বুবলীর বেশ কয়েকটি সিনেমা।