NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

নতুন সোনার খনির সন্ধান মিলল সৌদিতে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

নতুন সোনার খনির সন্ধান মিলল সৌদিতে

সৌদি আরবের মক্কা অঞ্চলে নতুন সোনার খনির সন্ধান পাওয়া গেছে। এই খনিটি মক্কা অঞ্চলের আল খুরমাহতে অবস্থিত মানসুরাহ মাসারাহ সোনার খনির দক্ষিণে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় সময় বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

 

অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা পাওয়া গেছে। নমুনায় প্রতি টন খনিজে সোনার উপস্থিতি রয়েছে ১০ দশমিক ৪ গ্রাম, অপরটিতে রয়েছে ২০ দশমিক ৬ গ্রাম।

সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন বলেছে, তারা একাধিক সোনার খনি আবিষ্কার করেছে, যা এই এলাকায় সোনার খনির সম্প্রসারণের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

 

একটি বিবৃতিতে মাদেন বলেছে, ২০২২ সালে মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এক উপত্যকায় সোনার সন্ধানে জরিপকাজ শুরু করে। অবশেষে সেই সন্ধান সফলতার মুখ দেখেছে। প্রতিষ্ঠানটি ৬৭ শতাংশ মালিকানাই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফের।

 
 

সোনার মজুত পাওয়ার পর মাদেন ২০২৪ সালে এ অঞ্চলে ব্যাপক খননকাজ শুরু করবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট উইল্ট জানান, গত অক্টোবর মাসে মাদেন সোনা ও ফসফেট উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে।