NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

পূর্ণিমা সেজে তিন নাম্বার থেকে কল, সতর্ক করলেন অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১১ এএম

পূর্ণিমা সেজে তিন নাম্বার থেকে কল, সতর্ক করলেন অভিনেত্রী

বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে চাকরির অফার দিয়ে বিদেশি নাম্বার থেকে এক ধরনের বার্তা আসে। মেসেজগুলোর শেষে একটি লিংক যুক্ত করে দেওয়া হয়। আর সেই লিংকে ক্লিক করলেই প্রতারণার শিকার হচ্ছেন মানুষ। এবার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার ছবি ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাচ্ছেন প্রতারকরা।

 
যা নিয়ে সতর্ক করে দিলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে এ ধরনের মেসেজে এড়িয়ে চলার অনুরোধ করলেন তিনি।

 

পূর্ণিমা লিখেছেন, ‘বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দিবেন।

 
আমার একটাই মোবাইল নাম্বার আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না মিসডকল তো দেই না।’

 

njjuyufgz
যে নাম্বার গুলো থেকে মেসেজ করা হচ্ছে 

তিনি বলেন, ‘কোনো একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসডকল দিচ্ছে। সেই কাজ আমি করছি না ,সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নাম্বার থেকে কল বা ম্যাসেজ আসলে ইগনোর করবেন।’

‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘সুভা’, ‘শাস্তি’, ‘আমার স্বপ্ন আমার সংসার’সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমায় দেখা গেছে পূর্ণিমাকে।

 
মডেলিং, উপস্থাপনা ও টিভি নাটকেও মাঝেমধ্যে পাওয়া যায় তাকে। বর্তমানে তার ‘গাঙচিল’, ‘জ্যাম’ ও ‘আহারে’ নামের তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায়।