NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

মাতাল ‘সান্তা ক্লজ’-এর ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:০৯ এএম

মাতাল ‘সান্তা ক্লজ’-এর ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত

জার্মানির পূর্বাঞ্চলের এক শহরে এক ব্যক্তি ঘরে ঘরে বড়দিনের উপহার পৌঁছে দেওয়ার জন্য সান্তা ক্লজ সেজে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। কিন্তু তাঁর গাড়ি গিয়ে সজোরে ধাক্কা মারে এক বাড়িতে।

এক বিবৃতিতে থুরিঙ্গিয়ার পুলিশ জানায়, ‘বাড়ির সামনের দিকটার মারাত্মক ক্ষতি হয়েছে। তবে সান্তা ক্লজের কাছে যে ক্রিসমাস উপহারগুলো ছিল, সেগুলোর কোনো ক্ষতি হয়নি।

 

 

তবে সান্তা ক্লজ সেজে বাড়ি বাড়ি বড় দিনের উপহার দিতে যাওয়া ব্যক্তির নাম, পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তাকে ‘সেন্ট নিকোলাস কর্তৃক উদ্বুদ্ধ হয়ে উপহার নিয়ে আসা ব্যক্তি’ হিসেবে পরিচয় দিয়ে পুলিশ জানায়, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, দুর্ঘটনার সময় ‘সান্তা ক্লজ’ গাড়ি চালানোয় অক্ষম হয়ে পড়েছিলেন।

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণেই সান্তা ক্লজ উপহারের গাড়ি নিয়ে ম্যুলহাউজেন শহরের রাস্তার পাশের গাড়ি ও বাড়িতে সজোরে ধাক্কা মারেন। পরীক্ষা করে মদ্যপানের মাত্রা বোঝার জন্য ওই ব্যক্তির রক্ত নিয়েছে পুলিশ।

 
তবে রক্ত পরীক্ষা করে কী পাওয়া গেছে তা এখনো জানায়নি।

 

৩৬ হাজার বাসিন্দার শহর ম্যুলহাউজেনে এমন দুর্ঘটনা ঘটানোর পর পুলিশ কথিত সান্তা ক্লজের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে। এর ফলে এখন তাঁর গাড়ি চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে বড়দিনের উপহার পৌঁছে দেওয়া অসম্ভব। তাই বলে হাত-পা গুটিয়ে বসে থাকার পাত্র নন এই কথিত সান্তা ক্লজ।

 
ইতিমধ্যে তিনি জানিয়েছেন, ম্যুলহাউজেন শহরে এখনো যারা উপহার পাননি, তাঁদের বাড়িতে হেঁটে গিয়েই পুরস্কার পৌঁছে দেবেন তিনি।