NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে অপরাধের এক পাতা: কুইন্সে গুলিতে নিহত ১


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ পিএম

>
নিউইয়র্কে অপরাধের এক পাতা: কুইন্সে গুলিতে নিহত ১

নিউইয়র্কের কুইন্সে এক বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।

শুক্রবার বিকেলে কুইন্মের জ্যামাইকার ১৪৩ স্ট্রিটে এই ঘটনা ঘটে। হতাহতদের বয়স ২৯, ২৯, ৩৬ ও ৪৩।

ঘটনার শিকার ব্যক্তিরা একটি গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন এসময় বন্দুকধারী ব্যক্তিটি সেখানে পৌঁছায় ও গুলি করে, জানায় পুলিশ।

নিহত ব্যক্তিটির পীঠে গুলি লাগে এবং আহতদের একজনের ডান বাহুতে ও পীঠে একজনের বাম কাঁধে এবং অর জনের ডান বাহুতে গুলি লাগে।

আহতদের জ্যামাইকা হসপিটাল মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।


গ্যাস স্টেশনের এটিএম মেশিন ও ১৫০০ ডলার ছিনতাই

নিউইয়র্কের স্ট্যাটান আয়ল্যান্ডে একটি গ্যাস স্টেশন থেকে গোটা এটিএম মেশিন তুলে নিয়ে গেছে একদল দুষ্কৃতিকারী। একই সঙ্গে ক্যাশ থেকে নিয়ে গেছে ১৫০০ ডলার।

শুক্রবার ১৮২০ ভিক্টরি ব্লুভার্ড, ক্যাসেলটন কর্নারে রাত ২:৩০ মিনিটে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে দুষ্কৃতিকারীরা গ্যাস স্টেশনটির তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সার্কিট ব্রেকার কেটে দেয় এবং সেফ খুলে ১৫০০ ডলার চুরি করে।

চুরির সময় তারা স্টেশনটির ভিতরে হাঁটাহাঁটি করে এবং কোনো তাড়াহুড়ো ছাড়াই নির্বিঘ্নে চুরি করে নিয়ে যায়। আর যাওয়ার সময় তুলে নিয়ে যায় এটিএম মেশিন।

লিঙ্কন সেন্টারের কাছে কিশোরকে গুলি

নিউইয়র্কের আপার ওয়েস্টে লিঙ্কন সেন্টারের কাছে ১৫ বছরের এক কিশোরকে গুলি করেছে এক দুস্কৃতিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশ শুক্রবার এই খবর প্রকাশ করে।

গুলিবিদ্ধ ছেলেটিকে ওইল করনেল মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।