NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

উড়ন্ত বিমানে আগুন! বেঁচে গেলেন ১৫০ জন যাত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০১ এএম

>
উড়ন্ত বিমানে আগুন! বেঁচে গেলেন ১৫০ জন যাত্রী

উড়ন্ত বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। বুধবার (২০ ডিসেম্বর) রাতে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার এআই ৮১৪ বিমানটি।

 

জানা যায়, মাঝ আকাশে দিল্লি থেকে মুম্বইগামী ওই বিমানে একটি ইঞ্জিনে আগুন লাগার সতর্কতা পান বিমান চালক। এরপর তিনি জরুরি বার্তা পাঠান বিমানবন্দরে। এরপরেই বিমানটিকে অবতরণ করা হয়। যদিও শেষমেষ বিমানের ইঞ্জিনের কোনও আগুন বা ধোঁয়া ধরা পড়েনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। কী কারণে এই ঘটনা ঘটল তা জানার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রের খবর, বিমানটি ১৫০ জন যাত্রী বহন করে দিল্লি থেকে মুম্বই যাচ্ছিল। বুধবার (২০ ডিসেম্বর) ভোর রাতে বিমানটি মুম্বই অবতরণ করে। বিমানের ক্রু সদস্যের কাছ থেকে জরুরি বার্তা পাওয়ার পর বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছিল দমকল ইঞ্জিন থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা। পরে বিমানটি অবতরণের পর তড়িঘড়ি খতিয়ে দেখেন দমকল কর্মীরা। তবে কোথাও কোনও আগুন বা ধোঁয়া পাওয়া যায়নি।

 

জানা গিয়েছে, আগুন লাগার সতর্কতা পেয়েই বিমান চালক জরুরি বার্তা পাঠিয়েছিল। মূলত মাঝ আকাশে চরম বিপদে পড়লে এই ধরনের জরুরী বার্তা পাঠানো হয়ে থাকে। এছাড়া, বিমান চালকরা দুটি অগ্নি নির্বাপন যন্ত্রও ব্যবহার করেন। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এই ঘটনার তদন্ত শুরু করেছে।