NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

বাংলাদেশের দর্শকরা হলে দেখবেন শাহরুখের ‘ডানকি’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

বাংলাদেশের দর্শকরা হলে দেখবেন শাহরুখের ‘ডানকি’

ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ‘ডানকি।’ সোমবার তথ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেয়েছে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশে ডানকির পরিবেশক অনন্য মামুন।

২১ ডিসেম্বর খ্যাতিমান ভারতীয় নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।

 
 একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়ার চেষ্টা করছেন অনন্য মামুন। সেই ধারাবাহিকতায় তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেন তিনি।

 

অনন্য মামুন বলেন, ‘আজ সোমবার ডানকি সিনেমা মুক্তির মৌখিক অনুমতি পেয়েছি। মঙ্গলবার লিখিত অনুমতি পাব।

 
আগামী বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা পড়বে। সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে ডানকি বাংলাদেশে মুক্তি পাবে।’

 

গত ছয় বছরের মধ্যে শাহরুখের সবচেয়ে কম বাজেটের সিনেমা বলা হচ্ছে ‘ডানকি’কে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ছবির জন্য নির্মাতা রাজকুমার হিরানির শুটিংয়ে খরচ হয়েছে মাত্র ৮৫ কোটি রুপি! সিনেমার প্রিন্টিং ও পাবলিসিটির খরচ মিলিয়ে বাজেট হবে আনুমানিক ১২০ কোটি!

তবে এই বাজেটে ধরা হয়নি শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু এবং রাজকুমার হিরানির পারিশ্রমিক।

 
সিনেমার লাভের অংশ থেকে অর্থ পাবেন শাহরুখ, প্রযোজক ও নির্মাতা। 

 

রাজকুমার হিরানি পরিচালিত আসন্ন ‘ডানকি’ ছবিটি প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ‘ডানকি’।