NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

ছাড়পত্র পেয়েছে পূর্ণিমা -ফেরদৌসের ‘আহারে জীবন’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

ছাড়পত্র পেয়েছে পূর্ণিমা -ফেরদৌসের ‘আহারে জীবন’

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলো ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘আহারে জীবন’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও দিলারা হানিফ পূর্ণিমা। সেন্সর ছাড়পত্রের খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ছটকু আহমেদ। তিনি কালের কণ্ঠকে বলেন, গত বৃহস্পতিবার সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দিয়েছিলাম, আজ বিনা কর্তনে ছাড়পত্র পেলাম।

 

 

সিনেমাটি মুক্তি নিয়ে তাড়াহুড়ো নেই জানিয়ে তিনি বলেন,‘সময় বুঝে, ভালো অবস্থা বুঝে সিনেমাটি মুক্তি দিবো। সবাই মিলে সিদ্ধান্ত নিবো কবে মুক্তি দেওয়া যায়। আর মুক্তির তাড়াহুড়ো নেই, সার্টিফিকেট পেয়েছি দেশের অবস্থা ভালো হলে আগামী বছর মুক্তি দিবো।’

jjjjng
‘আহারে জীবন’ সিনেমার দৃশ্য।
 
ছবি: সংগৃহীত

‘আহারে জীবন’ সিনেমা দিয়ে অনেক দিন পর নির্মাণে ফিরেছেন ছটকু আহমেদ। তাছাড়া, এ সিনেমা দিয়ে ২৫ বছর পর ছটকু আহমেদের পরিচালনায় কাজ করেছেন ফেরদৌস। এতে আরও অভিনয় করেছেন,সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর, জয় চৌধুরী,ওমর সানি, মিশা সওদাগর, মৌমিতা প্রমুখ।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’।

 
করনাকালীন সময়ের একটি গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শেষ হয়।