NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইরানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১১ পুলিশ সদস্য নিহত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১৩ এএম

ইরানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

ইরানের একটি থানায় সশস্ত্র হামলায় অন্তত ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। জইশ আল-আদেল (বিচারের সৈনিক) নামে একটি সশস্ত্র গোষ্ঠীর সিস্তান-বেলুচেস্তানের দক্ষিণ-পূর্ব সীমান্ত প্রদেশের রাস্ক শহরে এই হামলা চালয়। গোষ্ঠিটি হামলার দায় স্বীকার করেছে। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের কর্তৃপক্ষ বলেছে, হামলাটি স্থানীয় সময় বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে সংঘটিত হয়েছিল।

 
সেখানে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। জইশ আল-আদেল গোষ্ঠীটি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশে বেশ সক্রিয়।

 

এই অঞ্চলের নিরাপত্তা ও পুলিশ বিষয়ক প্রাদেশিক উপপ্রধান আলিরেজা রহমাতি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরিনাকে বলেছেন, ‘রাস্কের পুলিশ সদরদপ্তরে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ১১ জন শহীদ হয়েছেন।’ রহমতি আরো বলেন, ‘এই কাপুরুষোচিত কর্মকাণ্ডে বেশ কয়েকজন সন্ত্রাসী হতাহত হয়েছে এবং কিছু পুলিশ হেফাজতে রয়েছে।

 
’ কিছু প্রতিবেদনে নিহতের সংখ্যা ১২ বলে উল্লেখ করা হয়েছে। 

 

পুলিশ নিহতদের নাম ঘোষণা করেছে। তারা আরো জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সিস্তান ও বেলুচেস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

 
যার জন্য ইরানি কর্তৃপক্ষ স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ি করেছে।