NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ভারতীয় ফ্যাশন ডিজাইনারদের হাত ধরে নতুন রূপে কেবিন ক্রুরা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৪ পিএম

ভারতীয় ফ্যাশন ডিজাইনারদের হাত ধরে নতুন রূপে কেবিন ক্রুরা

নতুন লুক পেয়েছেন কেবিন ক্রুরা। বহুদিন ধরেই বেসামরিক বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার তাদের ক্রুদের নতুন লুক দেওয়ার কথা ভাবছিল। ভারতের নামি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাকে সেই দায়িত্ব দেওয়া হয়। তার মুন্সিয়ানাতেই নতুন লুক পেলেন এয়ার ইন্ডিয়ার ক্রুরা।

 

এয়ার ইন্ডিয়া চেয়েছিল, পুরোনোর সঙ্গে বিমানসংস্থার আভিজাত্য ধরে রেখে পোশাকে যেন আধুনিকতাও থাকে। সেই বিষয় মাথায় রেখে মণীশ দিয়েছেন তার হাতের ছোঁয়া। ককপিট ক্রুদের জন্য রয়েছে ক্লাসিক ব্ল্যাক সুট। নারীদের জন্য শেডেড শাড়ি রয়েছে। এগুলো রেডি টু ওয়্যার ওমব্রে শাড়ি। পাড়ে রয়েছে ফ্রিল। অপশন হিসেবে রয়েছে তেমনই লং প্যান্টের সঙ্গে কোট। এর সঙ্গে শাড়ির মতো করে নেওয়া হচ্ছে ওড়না জাতীয় অংশ। এতে পূর্ব-পশ্চিমের ফ্যাশন লুক যুগলবন্দি হয়েছে বলে মনে করছেন অনেকে।

পাইলটদের পোশাকে এসেছে চমক। সাদাকালোর চেনা লুকেও বেশ কিছুটা ভিন্নতা যোগ করার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে ক্রুদের জুতারও নতুন লুক এনে দিয়েছেন মণীশ। ফলে সবমিলিয়ে দেখা গেছে নতুন এক লুক।

 

নারী ক্রুদের সিনিয়র-জুনিয়র ভেদে রয়েছে ভিন্ন ধরনের সাজ। বিশেষ করে বার্গেন্ডিসহ একাধিক রঙের শাড়ি রয়েছে নতুন ইউনিফর্মে। পুরুষদের জন্য রয়েছে বন্ধ গলা পোশাক।

 
 
 

মনীশ মালহোত্রা এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড স্টাফ, ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা কর্মীদের জন্য ইউনিফর্ম ডিজাইন করেছেন। সেগুলো এখনো উন্মোচন করা হয়নি। সেগুলো দিয়ে ভারতের নামি এই ফ্যাশন ডিজাইনার কতটা নজর কাড়েন, সেদিকে তাকিয়ে সবাই।