NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

বাংলাদেশে সেন্সর পেল কলকাতার জিতের সিনেমা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২৯ পিএম

বাংলাদেশে সেন্সর পেল কলকাতার জিতের সিনেমা

আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘মানুষ’সিনেমা। সিনেমাটি বাংলাদেশ থেকে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনন্য মামুন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি জানান, আমাদের সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ আজ বাংলাদেশে আনকাট সেন্সর পেলো।

 

 

গত ২৪ নভেম্বর ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘মানুষ’। জিৎ প্রযোজিত ও অভিনীত ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিমও। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। তবে মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সম্ভব হয়নি।

 

 

অবশেষে মিলেছে অনুমতি, তবে জাজ মাল্টিমিডিয়া নয়, ছবিটি এবার আনছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

বাংলাদেশে মুক্তি প্রসঙ্গে সিনেমার নির্মাতা সঞ্জয় সমদ্দার কালের কণ্ঠকে বলেন, ‘অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম ছবি। চেয়েছিলাম দুই দেশের দর্শক ছবিটি একসঙ্গে উপভোগ করুক।

 
তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পাবে। আশা করছি, ভালো সাড়াও পাব।’