NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে অপরাধের শিকার হলে মিলবে অর্থ, কাউন্সেলিং


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ এএম

নিউইয়র্কে অপরাধের শিকার হলে মিলবে অর্থ, কাউন্সেলিং

নিউইয়র্কের গভর্নর হোকুল একটি নতুন বিলে সই করেছেন যাতে এখানে কেই অপরাধের শিকার হলে তাদের অর্থপ্রাপ্তি সহজ হয় এবং তারা কাউন্সেলিং সেবা পেতে পারেন। সোমবার এই বিলটি সই করেন তিনি। বিলটি আনেন স্টেট সেনেটর জেলনর মাইরি। তিনি বলেন, "জনপ্রতিনিধি হিসেবে আমাদের কমিউনিটিকে নিরাপদ রাখার চেয়ে বড় কোনো কাজ হতে পারে না। এই বিলটি আনার আগে মাইরি দেখেছেন নিউইয়র্ক অফিস অব ভিকটিম কমপেনসেশন এরই মধ্যে কতটা কি করে। অর্থসহায়তা কিংবা কাউন্সেলিংয়ের মতো সেবা দেওয়া হয় কিনা। এসব দেখেই তিনি নতুন বিলটি এসেছেন।

২০২১ ও ২০২২ সালে এখানে ৮৩০০টি জন অপরাধী তৎপরতার শিকার হয়ে এখানে রিপোর্ট করেছেন। যার মধ্যে ব্যক্তিগত জখম, হত্যাকাণ্ড, সম্পদহানির মতো ঘটনা রয়েছে। এর মধ্যে ৭৯০০টি দাবিই গ্রহণ করা হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে।

এই সব অপরাধের ঘটনা সম্পর্কিত তথ্য যাচাই করতে বিভাগের পক্ষ থেকে পুলিশের সংস্থাসমূহ, ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়, শিশু সুরক্ষা সেবা, আদালত ও অন্যান্য ক্রিমিনাল জাস্টিস এজেন্সির কাছ থেকে তথ্য সংগ্রহ করে। মাইরি'র আনা বিলে, অপরাধের শিকার ব্যক্তিকে এমন ঘটনা আদৌ ঘটেছে কিনা তা প্রমাণে আইনপ্রয়োগকারীদের যে কাগজপত্র দেওয়ার বিধান ছিলো তা বাতিল করা হয়েছে।

"কেউ একজন বুলেটবিদ্ধ হয়ে নিহত হতে পারেন, কিন্তু একটি বুলেট তাদের গোটা পরিবারের জীবনটাকেই তছনছ করে দিতে পারে না," বলের মাইরি। তিনি জানান, বিলটি লেখার আগে তিনি কমিউনিটির মানুষের সঙ্গে কথা বলেছেন, যাতে সঠিক প্রয়োজনটি সুনিশ্চিতভাবেই এতে উঠে আসে।

নতুন আইনটি ২০২৫ এর ৩১ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে বলে গভর্নর হোকুলের দফতর থেকে পাঠানো একটি মেমোতে বলা হয়েছে। গভর্নর বলেন, তিনি এই বিলে স্বাক্ষর করেছেন কারণ তিনি জানেন, স্রেফ আইনিপ্রয়োগকারীর তরফ থেকে কাঙ্খিত সহায়তা মিলবে না, এমনটা ভেবেই অনেকে অপরাধের শিকার হয়েও তা সংশ্লিষ্ট দফতরকে জানান না।