NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ফের প্রেসিডেন্ট পদে লড়বেন পুতিন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:২৯ এএম

>
ফের প্রেসিডেন্ট পদে লড়বেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ঘোষণা করেছেন, তিনি আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, রাশিয়ার হিরোস অব ফাদারল্যান্ড ডে উপলক্ষে ক্রেমলিনে আয়োজিত একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর অংশগ্রহণকারীদের সঙ্গে কথোপকথনের সময় পুতিন বলেছেন, তিনি পঞ্চম মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে আগের দিন রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, প্রেসিডেন্ট নির্বাচন ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

 
বৃহস্পতিবার রাশিয়ার ফেডারেশন কাউন্সিল ২০২৪ সালের ১৭ মার্চ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের সময়সূচি ঠিক করে একটি প্রস্তাব পাস করেছে।